
অনলাইন ডেস্ক
২৬ অক্টোবর, ২০২৩ | ৫:৫২ অপরাহ্ণ
আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা ১০মিনিটে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।
বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার দেশি-বিদেশি চিকিৎসকরা সিসিইউতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য অবস্থান করছেন।
এর মধ্যে ৩ বিদেশি চিকিৎসক অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. নুরুদ্দিন আহমেদ সিসিইউতে অবস্থান করছেন।
পূর্বকোণ/এএইচ

রবিবার, ০১ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৫ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


