চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

দুই বছরে দ্বিগুণ ডিমের দাম

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৩ | ১:২৯ অপরাহ্ণ

দাম বেঁধে দিয়েও কমানো যাচ্ছে না ডিমের দাম। মাত্র দুই বছরের ব্যবধানে পুষ্টি উপাদানে ভরপুর এ প্রাকৃতিক খাদ্যের দাম বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। দেশে পর্যাপ্ত ডিম উৎপাদন হওয়ার পরেও ‘সিন্ডিকেট কারসাজির’ কারণে ডিমের দাম ‘হু হু করে’ বাড়ছে বলে জানিয়েছেন ডিম ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা।

ডিম ব্যবসায়ীদের দেওয়া তথ্যানুযায়ী- ২০২১ এর অক্টোবরে দেশে প্রতি ডজন ডিমের দাম ছিল ৮৫-৯০ টাকা। তবে গতকাল বুধবার এ পরিমাণ ডিম কিনতে ভোক্তাদের গুণতে হয়েছে ১৬০-১৭০ টাকা। উচ্চ মূল্যের কারণে কেবল নি¤œবিত্তরাই নন- খাদ্য তালিকা থেকে এখন ডিম বাদ দিচ্ছেন মধ্যবিত্তরাও।

পুষ্টিবিদরা বলছেন- অপুষ্টি, রক্তস্বল্পতা ও ডায়াবেটিসের সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন অন্তত একটি করে ডিম খাওয়া উচিত। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দিনে ২টি ডিম কুসুমসহ খেতে পারেন। তবে প্রতিদিন খাওয়া সম্ভব না হলেও বছরে অন্তত ১০৪টি ডিম খাওয়া উচিত। না হয় অপুষ্টিতে ভুগতে হবে।

ডিমের উচ্চ মূল্যের কারণে নগরবাসীর বড় একটি অংশ খাদ্য তালিকা থেকে ডিম বাদ দিচ্ছেন। বিশেষ করে গর্ভবতী এবং শিশুরা পরিমাণ মতো ডিম খেতে পারছেন না। প্রতিবছর বিশ^ ডিম দিবসে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও প্রাণিসম্পদ অধিদপ্তর কম মূল্যে ডিম বিক্রি করলেও দাম বাড়তি থাকায় এবার এ কর্মসূচি বাদ দিয়েছে তারা।

জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম পূর্বকোণকে বলেন, বিশ^ ডিম দিবসে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সহায়তায় আমরা নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় কম মূল্যে ডিম বিক্রি করতাম। এবার বাড়তি দামের কারণে সে কর্মসূচি রাখা হয়নি। তবে নগরীর শিশু নিবাসসহ কিছু স্কুলে আমরা বিনামূল্যে ডিম খাওয়াবো।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট