
অনলাইন ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৩৮ অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন ।
রোববার (৩ সেপ্টেম্বর) এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে।
এদিন বেলা ১১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মহানগর হাকিম আদালত-৪ এর বিচারক তোফাজ্বল হোসেনের আদালতে হাজিরা দেন তিনি।
দুপক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
উল্লেখ্য, ২০১২ সালের ১৪ ডিসেম্বর নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করে পুলিশ।
পূর্বকোণ/এসি

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৮ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০২ |
| এশা শুরু | ৭ঃ১২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০০ |
| সুর্যোদয় | ৬ঃ১৬ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


