
অনলাইন ডেস্ক
৮ আগস্ট, ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ—সভাপতি রাশেদ ইকবাল খানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল আলম বকুল বলেন, শ্রাবণ ডেঙ্গুতে আক্রান্ত তাই রাশেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে, কাজী রওনকুল ইসলাম সুস্থ আছেন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকেও তাঁকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় দেখা গেছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ

বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০১ |
| এশা শুরু | ৭ঃ১১ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০১ |
| সুর্যোদয় | ৬ঃ১৭ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


