
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই, ২০২৩ | ১১:৩৬ পূর্বাহ্ণ
শ্যামলী পরিবহনের একটি বাসে করে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে রোজিনা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে এক হাজার ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ জুলাই) রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করা হয়। এসময় সন্দেহ হলে নারী পুলিশ সদস্য দিয়ে রোজিনা নামের ওই নারীর দেহ তল্লাশী করে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, বাস তল্লাশি করে ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দিয়ে তাকে আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ

বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৭ |
| মাগরিব শুরু | ৬ঃ০১ |
| এশা শুরু | ৭ঃ১১ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৫ঃ০১ |
| সুর্যোদয় | ৬ঃ১৭ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


