
আগামী ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে। ওমান সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২৭ ডিসেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটগুলোর সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।
করোনা মহামারির কারণে এক সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা দেয় ওমান সরকার। এ কারণে ২২ ডিসেম্বর মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করে দেয় বিমান বাংলাদেশ। এর আগে মহামারির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি ও চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
পূর্বকোণ/আরপি