চট্টগ্রাম বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামের কোহিনুর সিটিতে ‘ইকো বাংলাদেশ’র গ্র্যান্ড ওপেনিং

বিজ্ঞপ্তি

৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের দামপাড়া এলাকায় অবস্থিত ‘কোহিনুর সিটি’ শপিং মলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল জনপ্রিয় ফুটওয়্যার ব্র্যান্ড ইকো বাংলাদেশ’র নতুন আউটলেট।

গত শুক্রবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন শাখার যাত্রা শুরু হয়।
​ইকো বাংলাদেশের চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের নামকরা ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ডাটা বাজারের চেয়ারম্যান আহমেদ কবির, আরএক্স সুজের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইকো’র পরিচালক হুমায়ুন কবির রাসেল।

তিনি জানান, কোহিনুর সিটির পঞ্চম তলায় ৪০৯ নম্বর দোকানে আধুনিক সব জুতার কালেকশন নিয়ে তারা গ্রাহকদের সেবায় প্রস্তুত।​নতুন এই আউটলেটের উদ্বোধন উপলক্ষে একঝাঁক জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব ও ইনফ্লুয়েন্সার উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন।

এদের মধ্যে ছিলেন সানজিদা ইসলাম সাইমা, আসিফ আহমেদ সোভন (চিটাইংগা বুলেট), মারমা গার্ল মিথিলা, বাদামি কন্যা, ডে ড্রিমাস বাই সুলতানা ও ডে ড্রিমস বাই তানিশা।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কেক কাটেন এবং শোরুমের নতুন কালেকশনগুলো ঘুরে দেখেন। পরিচালক হুমায়ুন কবির রাসেল চট্টগ্রামের সকল ফ্যাশন সচেতন মানুষকে নতুন এই আউটলেটটি ঘুরে দেখার অনুরোধ জানিয়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট