চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মাতৃভাষার তরে

মাতৃভাষার তরে

মো. ফারুক ইসলাম

২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ণ

যাসনে খোকা আমায় ছেড়ে

উত্তপ্ত ঐ রাজ পথপানে,

ওরা হায়েনার দল

বুঝে না ওরা মাতৃভাষার মানে।

একি বলছো মা!

তাই বলে কি ওদের হাতে

থাকবো হয়ে জিম্মি?

না-মা-না, এ হতেই পারে না

রাজপথ আমায় ডাকছে

ভাষার অধিকার ছিনিয়ে আনতে।

 

লক্ষ্মী খোকা, অবুঝ তুই

আর অবুঝ তোর মন,

ভাষার জন্যে দিসনে তুই

স্বেচ্ছায় নিজের জীবন।

 

মাগো, আমার চেয়েও অবুঝ তুমি

কেন বুঝতে চাও না,

ওরা মুখের ভাষা কেড়ে নিলে

তোমায় ডাকবো কেমনে “মা”।

 

লক্ষ্মী মাগো রাগ করো না

এই তো আমি যাচ্ছি,

দেখবে ক্ষণিক পরে আবার

ভাষার অধিকার নিয়ে ফিরেছি।

 

ছেলে আমার বড় হয়েছে

বুঝতে পারছি এখন,

ভাষার জন্য দিতে প্রস্তুত

খোকা স্বেচ্ছায় নিজের জীবন।

 

তবে যারে খোকা ঐ রাজপথে

ফিরবি না খালি হাতে,

প্রয়োজনে জীবন দিবি

তোর মায়ের ভাষা রক্ষার্থে।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট