চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বোধন আবৃত্তি স্কুলের ৬৫তম আবর্তনের নবীনবরণ সম্পন্ন

বোধন আবৃত্তি স্কুলের ৬৫ তম আবর্তনের নবীনবরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোধন আবৃত্তি স্কুলের ৬৫তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠান গত ৩০ জানুয়ারি, শুক্রবার সম্পন্ন হয়েছে।

 

চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তিশিল্পী শিমুল নন্দী সভাপতিত্ব করেন।

 

বোধনের সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও প্রাবন্ধিক অধ্যাপক মুজিব রাহমান এবং বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক জাহেদ মোতালেব।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং সহ-সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশীদ।

 

শিক্ষার্থীদের ফুল, ডায়েরি এবং কবিতার বই দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সাংস্কৃতিক পর্বে আবৃত্তি পরিবেশন করেন বোধন সদস্য সত্যজিৎ চক্রবর্তী এবং শিশু বিভাগের শিক্ষার্থী আরিকা আমান। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত উদ্বোধনী ক্লাসে পাঠদান করেন অধ্যাপক মুজিব রাহমান।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোধনের সহ-সভাপতি প্রণব চৌধুরী, সংবাদ উপস্থাপক জাভেদ হোসেন, অর্থ সম্পাদক অনিমেষ পালিত এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্দীপন সেন একা।

 

এ ছাড়াও জাহিদুল ইসলাম, অর্পিতা চৌধুরী, প্রিয়ন্তী বড়ুয়া, ফারজানা মলি, জুঁই বড়ুয়া, সুমী দে, সুপ্রিয় কুমার বড়ুয়া, মোহাম্মদ তাহসিন, অপু মজুমদারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন