চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

নাট্যকার মান্নান হীরার চিরবিদায়

নাট্যকার মান্নান হীরার চিরবিদায়

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২০ | ৯:৫৭ অপরাহ্ণ

পথনাটকের অন্যতম পুরোধা নাট্যকার মান্নান হীরা আর নেই। বুধবার (২৩ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসায় অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখানে আজ বুধবার রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, মান্নান হীরা আমৃত্যু পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন। নিরন্ন মানুষ ও দরিদ্র জনপদ বিশেষ করে বিশাল কৃষিজীবী মানুষ, তাদের উৎপাদন ও উপকরণই ছিল তার নাট্য রচনার প্রধান উপজীব্য। বাংলাদেশ সরকারের অনুদানে ২০১৪ সালে তার পরিচালিত একমাত্র শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এর বাইরে ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দু’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও পরিচালনা করেন। এছাড়াও তিনি লাল জমিন, ভাগের মানুষ, ময়ূর সিংহাসন, সাদা-কালো ইত্যাদির মতো উল্লেখযোগ্য প্রায় ১৫টি নাটক লিখেছেন।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট