চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

বাংলা একাডেমি পরিচালিত তিনটি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা

বাংলা একাডেমি পরিচালিত তিনটি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা

অনলাইন ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২০ | ২:৩৭ অপরাহ্ণ

বাংলা একাডেমি পরিচালিত তিনটি পুরস্কার ঘোষিত হয়েছে। এগুলো হলো মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন রফিক কায়সার, কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন শাহরিয়ার কবির এবং সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন জুলফিকার মতিন।

বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৩তম বার্ষিক সভায় ২৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পুরস্কার তিনটি প্রদান করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট