চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

৮ এপ্রিল, ২০২৬ | ৬:৪৪ অপরাহ্ণ

এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।

 

ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্য করেছেন।

 

বুধবার (৮ এপ্রিল) স্পুতনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। তার ভাষায়, এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং সংঘাতের মাত্রা অপ্রয়োজনীয়ভাবে বাড়িয়েছে।

 

মারিয়া জাখারোভা বলেন, সংঘাতের শুরু থেকেই রাশিয়া এই হামলার বিরোধিতা করে আসছে। প্রথম প্রতিক্রিয়াতেই মস্কো স্পষ্টভাবে জানিয়েছিল, এই ধরনের সামরিক আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন এবং এটি কোনোভাবেই টেকসই সমাধান বয়ে আনতে পারে না।

 

তিনি জোর দিয়ে বলেন, কোনো সামরিক উপায়ে নয় বরং কূটনৈতিক উদ্যোগ ও সংলাপের মাধ্যমেই এই সংকট নিরসন সম্ভব। রাশিয়া মনে করে সামরিক উত্তেজনা বাড়ানো হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়াতে পারে।

 

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই বক্তব্য মূলত ইরানের প্রতি মস্কোর রাজনৈতিক সমর্থনের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতে নিজেদের অবস্থান স্পষ্ট করা।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট