
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হত্যার দায় স্বীকার করেছে।
সোমবার (৬ এপ্রিল) বিবিসি এ তথ্য জানায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসি’র গোয়েন্দা প্রধান নিহত হওয়া ইরানের জন্য আরো একটি বড় ধাক্কা।
সাম্প্রতিক যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুর ক্ষেত্রে দেখা গেছে, বেশিরভাগ সময়ই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র দায় স্বীকার করার পরই ইরান তা নিশ্চিত করেছে।
তবে এবার ব্যতিক্রম ঘটেছে। ইরান নিজেই আগে খাদেমির নিহত হওয়ার খবর ঘোষণা করেছে।
খাদেমি তার পূর্বসূরি মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার চার দিন পর আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নেন। কাজেমি গত বছরের ১৫ই জুন ইসরায়েলি হামলায় নিহত হন।
পূর্বকোণ/পিআর