চট্টগ্রাম সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার

ইরানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য: স্টারমার

অনলাইন ডেস্ক

৩০ মার্চ, ২০২৬ | ১১:৫৬ অপরাহ্ণ

যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, এটি আমাদের যুদ্ধ নয় এবং ইরান যুদ্ধে যুক্তরাজ্য সরাসরি জড়াবে না।

 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, স্টারমার ব্রিটিশ স্বার্থ রক্ষায় শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

 

স্টারমার জানান, যুক্তরাজ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে ‘ব্রিটিশ নাগরিকদের জীবন, ব্রিটিশ স্বার্থ এবং অবশ্যই এই অঞ্চলে আমাদের মিত্রদের সুরক্ষার জন্য।

 

তিনি আরও বলেন, ব্রিটেন হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা এই যুদ্ধে পা দিচ্ছি না।

 

তবে আল জাজিরা জানায়, হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

 

এছাড়া, ইরানি নিক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন