চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

সর্বশেষ:

গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা: বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম

গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা: বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২৬ | ১০:০৪ অপরাহ্ণ

ইরান ও ইসরায়েল একে অপরের গ্যাসক্ষেত্র লক্ষ্য করে হামলা জোরদার করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদি জ্বালানি সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে গ্যাসের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং লাফিয়ে বাড়ছে তেলের দাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

 

বিশ্ববাজারে তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৬ ডলারে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপের বাজারেও গ্যাসের দাম বেড়েছে ২৪ শতাংশ পর্যন্ত, যা ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

 

যুক্তরাজ্যে গ্যাসের দাম গত ফেব্রুয়ারির শেষের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার সকালে দেশটিতে পাইকারি গ্যাসের দাম ২৩ শতাংশ বেড়ে ১৭২ পেন্স-এ দাঁড়িয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এর ফলে সাধারণ মানুষের ঘরোয়া গ্যাস বিল অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট