চট্টগ্রাম বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফিরিয়ে আনছে সরকার

ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ

অনলাইন ডেস্ক

১৭ মার্চ, ২০২৬ | ১১:৩৮ অপরাহ্ণ

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে আটকে পড়া প্রায় ২৫০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার । পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যৌথভাবে এই উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করবে।

 

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রবাসীদের তেহরান থেকে সড়কপথে আজারবাইজানের বাকু শহরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হবে। এই উদ্ধার অভিযানে সমন্বয় করতে ঢাকা ও আঙ্কারা দূতাবাসের কর্মকর্তাদের ইতিমধ্যে বাকুতে পাঠানো হয়েছে।

 

এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা ফি, ওষুধ ও যাতায়াত খরচ বাবদ প্রায় ২৩ হাজার ডলার দিচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বিমানের খরচ বহন করবে সরকার। আগামী ১৯ অথবা ২০ মার্চ এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় এই বিকল্প রুট ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরও একইভাবে নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ৪ জন বাংলাদেশি নিহত ও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট