চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সর্বকালের সর্বোচ্চ দরে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের তেল

সর্বকালের সর্বোচ্চ দরে পৌঁছেছে মধ্যপ্রাচ্যের তেল

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে এটি এখন বিশ্বের সবচেয়ে দামি তেল হয়ে উঠেছে। খবর রয়টার্স।

 

মে মাসে সরবরাহের জন্য সোমবার ক্যাশ দুবাই তেলের দাম প্রতি ব্যারেল ১৫৩.২৫ ডলারে পৌঁছায়, যা একটি নতুন রেকর্ড। এটি ২০০৮ সালে ব্রেন্ট ফিউচারের সর্বোচ্চ ১৪৭.৫০ ডলারের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। একই সময়ে ওমান ক্রুড ফিউচারসের দামও প্রতি ব্যারেল ১৪৭.৭৯ ডলারে রেকর্ড স্পর্শ করে।

 

রয়টার্স জানায়, এই মাসে এশিয়ায় মধ্যপ্রাচ্যের ক্রুড তেল রপ্তানি কমে দিনে ১ কোটি ১৬ লাখ ৬৫ হাজার ব্যারেলে নেমে এসেছে। যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে এটি ছিল প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যারেল এবং চলতি মাসের রপ্তানির পরিমাণ আগের বছরের মার্চের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট