চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১০ মার্চ, ২০২৬ | ১২:২৫ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে একইসঙ্গে তিনি জ্বালানি সরবরাহ আটকে দেওয়ার বিষয়ে ইরানকে হুমকিও দিয়েছেন।

 

সোমবার (৯ মার্চ) ফ্লোরিডার ডোরালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পাঁচ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওই দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

 

ট্রাম্প এমন এক সময়ে এই কথা বললেন, যখন ইরানের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করছে আর দেশটি শিগগিরই যুদ্ধ শেষ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না, এমনটি দেখার পর বৈশ্বিক আর্থিক বাজার অস্থির হয়ে উঠেছে। এ পরিস্থিতিতেই সোমবার ট্রাম্প ওই হুঁশিয়ারি দিয়েছেন; জানিয়েছে রয়টার্স।

 

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিমান ও নৌবাহিনীর ব্যাপক ক্ষতিসাধন করেছে আর যুদ্ধ চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে প্রাথমিকভাবে যে সময় নির্ধারণ করেছিলেন তার অনেক আগেই শেষ হয়ে যেতে পারে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট