
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবেশী দেশগুলো থেকে যদি ইরানের ওপর হামলা না হয়, তাহলে তাদের লক্ষ্য করে আর কোনো ‘আক্রমণ’ করা হবে না।
দেশটির গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে তিনি বলেন, কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তখনই কেবল সেই দেশকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।
ইরান জানিয়েছে, প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে বলে তারা দুঃখিত (sorry)।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, ‘আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই এটি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।’
এই সিদ্ধান্তটি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/এএইচ