চট্টগ্রাম শনিবার, ০৭ মার্চ, ২০২৬

তেহরানের বিমানবন্দরে প্রচণ্ড বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

তেহরানের বিমানবন্দরে প্রচণ্ড বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

৭ মার্চ, ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দরে বিস্ফোরণের পর সেখানকার টারমার্কে পুড়ে যাওয়া বিমান দেখা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এর আগে ইসরায়েল নতুন করে আরও হামলার তথ্য দিয়েছিল।

 

তেহরানের বাসিন্দারা বিবিসি ফার্সিকে জানিয়েছেন, সর্বশেষ রাতটি তাদের জন্য ছিল সবচেয়ে ভয়াবহ। তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় প্রতি ঘণ্টায় হামলার ঘটনা ঘটেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া দেশটির সঙ্গে কোনো চুক্তি হবে না। একইসঙ্গে তিনি দাবি করেন, তার প্রশাসনের কাছে গ্রহণযোগ্য কাউকে ইরানের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া উচিত।

 

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে তারা শনাক্ত করেছে।

 

ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর হুমকি প্রতিহত করতে কাজ করছে।

 

এ অবস্থায় নাগরিকদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এদিকে ইরাকের উত্তরাঞ্চলের বসরায় একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার পর আগুন ধরে যায়। সেখানে কর্মরত নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, তেল কমপ্লেক্সে বিদেশি কোম্পানির আবাসিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

 

জাতিসংঘে ইরানের দূত আমির সাইয়েদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: বিবিসি

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট