চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

২ মার্চ, ২০২৬ | ৫:৩৮ অপরাহ্ণ

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে।

 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আকস্মিক এ হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

 

প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন ‘অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন’।

 

তবে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। সূত্র: এএফপি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট