
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক সংস্থায় নিযুক্ত ইরানের দূত রেজা নাজাফি সোমবার (২ মার্চ) এ কথা বলেছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ৩৫ জাতির গভর্নরদের বোর্ড মিটিংয়ের সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা আবার গতকাল ইরানের শান্তিপূর্ণ, সুরক্ষিত পারমাণবিক স্থাপনাটিতে হামলা চালিয়েছে।’
আজ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ৩৫ সদস্য দেশের বোর্ড অব গভর্নরস–এর বৈঠক হয়। ওই সময় সাংবাদিকদের নাজাফি বলেন, গতকাল তারা আবারও ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা করেছে।’
এ সময় রয়টার্সের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, কোন পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। জবাবে তিনি বলেন, ‘নাতাঞ্জ’। তথ্যসূত্র: রয়টার্স
পূর্বকোণ/পিআর