
ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (১ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেলের ট্যাংকার স্কাইলাইট হামলার শিকার হয়েছে।
ওমানের সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, ওমানের মুসান্দাম থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে পালাউ-পতাকাবাহী তেল ট্যাংকার স্কাইলাইটে হামলা চালানো হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। জাহাজের ২০ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে।
ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুকম বন্দরকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে।
পূর্বকোণ/পিআর