
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের কাছে বিক্ষোভ হয়েছে।
রবিবার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৯ জন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন।
আলজাজিরার যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা জানালা ভাঙছে ও কিছু অংশে আগুন ধরিয়ে দিচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ ও আধা সামরিক বাহিনী। এসময় সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে বলে এধি রেসকিউ সার্ভিস জানিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনকে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, ছয়টি মৃতদেহ করাচির সিভিল হাসপাতাল (সিএইচকে) তে আনা হয়েছে।
এক বিবৃতিতে এধি জানায়, তাদের অ্যাম্বুলেন্স মৃতদেহ এবং বেশ কয়েকজন আহতকে সিএইচকেতে নিয়ে গেছে।
পূর্বকেণ/পিআর