চট্টগ্রাম শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। একই বার্তায় বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

উল্লেখ্য, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে বিএনপি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন