চট্টগ্রাম সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সুদানে সোনার খনি ধসে ১১ শ্রমিক নিহত
সুদানে সোনার খনিধস/ফাইল ছবি: আল জাজিরা

সুদানে সোনার খনি ধসে ১১ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জুন, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

সুদানের উত্তর-পূর্বাঞ্চলে একটি সোনার খনির আংশিক ধসে প্রাণ হারিয়েছেন ১১ জন খনি শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। রবিবার (২৯ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি’ (এসএমআরসি)।

 

ঘটনাটি ঘটেছে লোহিত সাগর রাজ্যের আতবারা ও হাইয়ার শহরের মধ্যবর্তী হাওয়েদের মরুভূমি অঞ্চলে অবস্থিত কির্শ আল-ফিল খনিতে। খনিটি সশস্ত্র বাহিনী (এসএএফ)-নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত। খনির একটি কারিগরি খাদে ধস নামায় এই প্রাণহানি ঘটে।

 

আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে এসএমআরসি। এর আগে কোম্পানিটি সতর্ক করেছিল যে, খনিটির কার্যক্রম জীবনের জন্য ‘বড় ঝুঁকি’ তৈরি করতে পারে। সে কারণেই এক পর্যায়ে খনির কার্যক্রম স্থগিতও করা হয়েছিল।

 

এসএমআরসি জানিয়েছে যে তারা এর আগে ওই খনির কার্যক্রম স্থগিত করেছিল এবং ‘জীবনের জন্য বড় ঝুঁকি’র কারণে এর কার্যক্রম অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিল। সূত্র:আল জাজিরা

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট