চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

ইরানে তুষারঝড়ে ১০ পর্বতারোহী নিহত, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২০ | ১২:০১ অপরাহ্ণ

ইরানে তুষারঝড়ে কমপক্ষে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন আরও সাতজন আরোহী। নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন।  

স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, তেহরানের উত্তরাঞ্চলে অবস্থিত আলবর্জ পর্বতমালা আরোহীদের জন্য খুব পছন্দের স্থান। কিন্তু গত কয়েকদিন হলো সেখানে খারাপ আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সেখানে প্রায় ১০০ জনের মতো মানুষ ক্যাবল কার ভেঙে যাওয়ার কারণে উঁচু রিসোর্টে আটকা পড়েন।

এরপর রেড ক্রিসেন্ট সেখানে ২০টি উদ্ধারকারী দল পাঠায়। তারা ১৪ জন পর্বতারোহীকে উদ্ধার করে। তবে নিখোঁজ হন সাত আরোহী। এরপর রাতের কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয় তাদের। রোববার আবারও উদ্ধার তৎপরতা চালানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে, এই দুর্ঘটনার আগেই সেখানে সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করা হয়। এছাড়াও অভিযোগ রয়েছে, আরোহীরা যে জিপিআরএস ব্যবহার করেন, তাতে সমস্যা দেখা দিয়েছিল।

 

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট