
গুঞ্জন আর বিভ্রান্তির অবসান ঘটাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। রাত পোহালেই সাত পাকে বাঁধা পড়ছেন দক্ষিণী সিনেমার বহুল চর্চিত তারকাযুগল বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। শোনা যাচ্ছে, এরইমধ্যে ফাঁস হয়েছে বিয়ের সমস্ত তথ্য।
সেই ফাঁস হওয়া তথ্য বলছে সোমবার (২ ফেব্রুযারি) চার হাত এক হচ্ছে অক্টোবরে বাগদান সম্পন্ন করা এই দুই তারকার।
যদিও বাগদান নিয়ে এখনও মুখ খোলেননি তারা। বাগদানের মতো বিয়ের তারিখও গোপনে ঠিক করে ফেললেন ‘ডিয়ার কমরেড’ জুটি?
সদ্য ছড়িয়ে পড়া এক ভিডিও মারফত জানা গেছে, সেখান থেকেই ফাঁস হয়েছে বিজয়-রাশমিকার বিয়ে সংক্রান্ত বিভিন্ন তথ্য। যদিও শুরুতে শোনা গিয়েছিল ২৬ ফেব্রুয়ারি বিয়ে হবে তাদের। সেই ভিডিও বলছে সোমবারের বিয়ের প্রস্তুতিও তোড়জোড় চলছে জোরকদমে। উদয়পুরে নাকি বিয়ের আসর বসছে।
তান্যা নামে এক নেটপ্রভাবী এই মুহূর্তে রাজস্থানের উদয়পুরে ভ্রমণ করছেন। তিনিই একটি ভিডিওটি ফাঁস করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের আসর সেজে উঠেছে অসংখ্য ঝাড়বাতি, ফুলের তোড়া দিয়ে। বিজয়-রশ্মিকা জুটির অনুরাগীরা উচ্ছ্বসিত। তারা জুটিকে নবদম্পতির সাজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
ভিডিওতে তান্যা নামে সেই নেটপ্রভাবী বলেছেন, ‘আপনাদের একটা খবর দিই। আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। বাড়িটা সাজানো হচ্ছে। আর আমরা জানতে পেরেছি, এখানে একটা বিয়ের আসর বসছে। আন্দাজ করতে পারছেন, কাদের বিয়ে? রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। ওদের বিয়ে হচ্ছে। ২ ফেব্রুয়ারি ওদের বিয়ে হচ্ছে।’
পূর্বকোণ/এএইচ