
লন্ডন থেকে প্রচারিত এনএল২৪ নিউজ মাল্টিমিডিয়ার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সম্প্রতি পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের সম্পাদক নূরুন্নবী আলী এবং প্রধান সম্পাদক হেফাজুল করিম রকিব । সহযোগিতায় ছিলেন ব্রিজ বাংলার সম্পাদক শাহ বেলাল । প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সুহৃদ আড্ডায় অংশ নেন যুক্তরাজ্যের সব শ্রেণিপেশার প্রতিনিধি।
হাফেজ ক্বারী হাসান গণির পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, জনমত পত্রিকার সম্পাদক সৈয়দ নাহাস পাশা , প্রবীন সাংবাদিক কে এম আবু তাহের, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার মেয়র প্রার্থী সিরাজুল হক, টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টির প্রার্থী ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলী, লেখক গবেষক আনসার আহমেদ উল্লাহ , বার্কিং অ্যান্ড ডেগেনহাম এর কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, নিউহাম কাউন্সিলের চেয়ার ( সিভিক মেয়র) কাউন্সিলর রহিমা রহমান, সাবেক কাউন্সিলর আয়শা বেগম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন , সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফ সাইফ উদ্দিন খালেদ , এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সায়েম চৌধুরী, আইনজীবী মাহবুব তোহা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ব্যারিস্টার নিশাত খুশবু প্রমুখ।
পূর্বকোণ/আরআর/পারভেজ