
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (সিবিইউএফটি)তে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে “Mastering Course File Preparation: A Practical Guide for Academic Excellence” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন শিক্ষক অংশ নেন। এই কর্মশালা পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক আয়শা সিদ্দিকা আসমা এবং পরিচালক অধ্যাপক কাজী নজমুল হুদা। কর্মশালায় সেশনে কার্যকর কোর্স ফাইল প্রস্তুতকরণ, অ্যাসাইনমেন্ট রুব্রিক তৈরি, কোর্স লার্নিং আউটকাম (সিএলও) অর্জনের পরিমাপ এবং পিয়ার রিভিউ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে অতিরিক্ত পরিচালক এসএম মইনুল কাদের একটি ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করেন, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন। কর্মশালায় শিক্ষকবৃন্দ কোর্স ফাইল সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং একাডেমিক মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি
পূর্বকোণ/এএইচ