চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন শিক্ষার্থী। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ২৩৮ জন শিক্ষার্থী। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণে মোট ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পুনঃনিরীক্ষণে ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, পুনঃনিরীক্ষণের জন্য মোট ১ লাখ ১৭ হাজার ৫২১টি উত্তরপত্রের আবেদন করা হয়েছিল। এর […]