চট্টগ্রাম সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬ | ১১:২৪ পূর্বাহ্ণ

অবশেষে চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগ্রাবাদ এক্সেস রোড এবং আশেপাশের এলাকায় ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

 

রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ২ টায় হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছে, শাফায়েত এবং তার দলের সদস্যরা ভ্যানগাড়ি চালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী লোকজনকে টার্গেট করে। এরপর সুযোগ বুঝে তাদের কাছ থেকে ছিনতাই করে। শাফায়েত ও তার সহযোগী বিজয় গং দীর্ঘদিন ধরে এই এলাকায় ছিনতাই করে আসছিল।

 

বিষয়টি স্বীকার করে হালিশহর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, শাফায়েতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট