চট্টগ্রাম বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলশীতে ১০ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

৮ এপ্রিল, ২০২৬ | ১০:১৪ অপরাহ্ণ

অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশীতে দুই প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । বুধবার র‍্যাব ০৭, সিএমপি এবং বিএসটিআইয়ের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।

 

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ও খাদ্যপণ্য মজুতের প্রয়োজনীয় লাইসেন্স ব্যতিরেকে প্রায় ৫০ ড্রামে  ১০ হাজার লিটার ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে দুই প্রতিষ্ঠান মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

জেলা প্রশাসন এ পর্যন্ত জেলায় ২৬৯টি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫ হাজার ৮২৪ লিটার তেল জব্দ করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট