চট্টগ্রাম সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে পূবালী ব্যাংকের অর্ধকোটি টাকা লুট, কর্মকর্তাসহ ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রামে পূবালী ব্যাংকের অর্ধকোটি টাকা লুট, কর্মকর্তাসহ ৫ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল, ২০২৬ | ১০:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে পূবালী ব্যাংকের বস্তাভর্তি সাড়ে ৫০ লাখ টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (০৫ এপ্রিল) বিকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, ‌রায়ের আদেশে পূবালী ব্যাংক চট্টগ্রামের সিডিএ করপোরেট শাখার সাবেক গাড়িচালক বিজয় কুমার দাশকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ হাজার টাকার জরিমানা করেন আদালত। একই শাখার সাবেক কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট