চট্টগ্রাম রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

আবুধাবি ফেরত ৩ যাত্রীর ব্যাগেজে মিলল ১৮ লাখ টাকার সিগারেট

আবুধাবি ফেরত ৩ যাত্রীর ব্যাগেজে মিলল ১৮ লাখ টাকার সিগারেট

অনলাইন ডেস্ক

৪ এপ্রিল, ২০২৬ | ১০:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট এবং আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

শুক্রবার (৪ এপ্রিল) রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স এই অভিযান পরিচালনা করে।

 

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-128 ফ্লাইটে আসা ওই তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৯৩০ কার্টন সিগারেট এবং ৬০ পিস নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়।

 

আটককৃত যাত্রীরা হলেন— কুমিল্লার দেবিদ্বারের নাজমুল হাসান, গোপালগঞ্জের কুসুমদিয়ার সরদার সাজাদ এবং কক্সবাজারের চকরিয়ার আমশেদ আলম রানা।

 

বিমানবন্ধরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা সিগারেটের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা।

 

আটককৃত এসব পণ্য ডিএম (Detention Memo) মূলে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। তবে সংশ্লিষ্ট তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে বিমানবন্দর এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের পক্ষ থেকে সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট