
চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাংকার জাহাজ থেকে অবৈধভাবে মজুদকৃত ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদরঘাট এলাকায় ওয়েল ট্যাংকার কোরবান আলী শাহ পতেঙ্গার মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে তেল নিয়ে সদরঘাট এলাকায় অবস্থান করছে। তাতে অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। অভিযান চালানো হলে একটি ট্যাংকার জাহাজে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পূর্বকোণ/আরআর/পারভেজ