চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পতেঙ্গায় কয়লাসহ কোস্ট গার্ডের আটক ৩

পতেঙ্গায় কয়লাসহ কোস্ট গার্ডের আটক ৩

অনলাইন ডেস্ক

২ এপ্রিল, ২০২৬ | ৭:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত বিপুল পরিমাণ কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন– নূর বক্স (৫৮), মো. বেলাল (১৯) এবং মো. জাহিম (১৮)। তারা সবাই চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা ।

 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় কয়লা পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৩ টন চোরাই কয়লা এবং বোটসহ তিনজনকে আটক করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট