চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

অনলাইন ডেস্ক

২ এপ্রিল, ২০২৬ | ১:৪২ অপরাহ্ণ

​চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

​বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।

 

​নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন এবং নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম।

 

​ফলাফল ঘোষণার সময় সাধারণ সভার সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং টিসিজেএর বিদায়ী সভাপতি শফিক আহমেদ সাজিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট