চট্টগ্রাম সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৩০ মার্চ, ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা  মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা একটি মামলায় আব্দুল জলিলের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

 

আব্দুল জলিল মণ্ডল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে নিয়োগ পান।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট