চট্টগ্রাম শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার মেট্রিক টন গম এল চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৬২ হাজার মেট্রিক টন গম এল চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৬ | ৮:০৩ অপরাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে (জি টু জি) আমদানিকৃত ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি. উবন নারী (MV. UBON NAREE)।

 

শুক্রবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ ও মার্কিন সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ‘জি টু জি-০৩’ চুক্তির অধীনে এই গম আমদানি করা হয়েছে। এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছিল।

 

বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং দ্রুত তা খালাসের প্রক্রিয়া চলছে। আমদানিকৃত এই গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

 

উল্লেখ্য, বাংলাদেশ ইতোমধ্যে সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত গম আমদানি করছে। এর আগে ‘জি টু জি-১’ এবং ‘জি টু জি-২’ চুক্তির আওতায় মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।

 

দেশে প্রতি বছর গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন, যার বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদন হয় মাত্র ১০ লাখ মেট্রিক টনের মতো। এই বিশাল চাহিদার ঘাটতি পূরণেই সরকারি ও বেসরকারি পর্যায়ে বিদেশ থেকে গম আমদানি করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট