চট্টগ্রাম শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

চট্টগ্রামে অবৈধভাবে মজুদ করা ৬ টন ডিজেল জব্দ

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২৬ | ৩:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় অবৈধভাবে মজুদ করা তেল উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

জানা গেছে, অভিযানে প্রায় ৩০ ড্রাম (প্রায় ৬ টন) অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।

উদ্ধার ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে তেল মজুদ ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম তৈরি না হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট