চট্টগ্রাম শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সিভাসুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সিভাসুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

২৬ মার্চ, ২০২৬ | ১১:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

 

সিভাসু পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর শিক্ষক সমিতি, ‘সোনালী দল’, অফিসার সমিতি এবং কর্মচারী ইউনিয়নসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও, জাতির শান্তি, সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সিভাসু জামে মসজিদে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট