
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে গণভোটের প্রতিফলন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চান্দগাঁও থানা র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নায়েবে আমীর ডা. আবু নাছের, চান্দগাঁও থানার সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী প্রমুখ।
র্যালিটি জাতীয় পতাকা ও ব্যানারসহ চান্দগাঁও থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
চকবাজার থানা
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম জামায়াত নেতা নুর হোসেন, শাহাদাত হোসেন, তাউসিফ সুলতান রাফি, নুরুল আমিন চৌধুরী প্রমুখ।
র্যালিটি অলি খাঁ মোড় থেকে শুরু হয়ে চন্দনপুরা এক্সেস রোড়ে মুখে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হালিশহর থানা
চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
এতে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ইন্জিনিয়ার মনজুরুল হক প্রমুখ।
র্যালিটি নয়া বাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে ওয়াপদা মোড় গিয়ে শেষ হয়।
আকবরশাহ থানা
আকবরশাহ থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে র্যালিতে উপস্থিত ছিলেন থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহীন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও থানা বিএম সম্পাদক আবদুল মোমেন, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কামরুল হাসান, জামায়াত নেতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি সাজিদ হাসান ও শিবিরের সাবেক থানা সভাপতি রিফাত শরীফ প্রমুখ।
র্যালিটি ফিরোজশাহ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ব কলোনি ও সিডিএ রোড় হয়ে কর্নেল হাট বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পূর্বকোণ/এএইচ