চট্টগ্রাম শনিবার, ২১ মার্চ, ২০২৬

এবারের ঈদে একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি: আমীর খসরু

এবারের ঈদে একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৬ | ১২:৫২ অপরাহ্ণ

‘এবারের ঈদে একটু অতিরিক্ত আনন্দ উপভোগ করছি সবাই মিলে। আমরা যাতে এভাবেই থাকতে পারি। দেশটা যাতে এভাবেই থাকে। সবাই মুক্ত অবস্থায় থাকতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে। মুক্তভাবে চলতে পারে। তার সব সাংবিধানিক, গণতান্ত্রিক, রাজনৈতিক অধিকার যাতে সে ভোগ করতে পারে।’

 

শনিবার (২১ মার্চ) সকালে নগরীর উত্তর কাট্টলীর পাহাড়তলীর উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

আমীর খসরু বলেন, ‘দেশে পরিবর্তিত পরিবেশে, একটি গণতান্ত্রিক পরিবেশে আমার মনে হয় এবারের ঈদের আনন্দটা একটু ভিন্ন। আমরা সবাই যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বচানের পরে বহুলাংশে সেটা ফিরে পেয়েছি।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী আমীর খসরু বলেন, ‘এই ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যেটি আছে, এটা যাতে অবিরতভাবে বাংলাদেশে চলতে থাকে। জাতি–ধর্মনির্বিশেষে সকলের জন্য যাতে এই অবিরাম ধারা চলতে থাকে। সবাইকে ঈদ মোবারক।’

 

নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট