চট্টগ্রাম শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ জে ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ জে ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক

১৯ মার্চ, ২০২৬ | ১১:১৩ অপরাহ্ণ

নগরীর কো‌তোয়‌ালী এলাকার এ জে ফাউন্ডেশনের উদ্যোগে সু‌বিধাব‌ঞ্চিত অর্ধশত এতিম ও পথ শিশু‌দের মা‌ঝে ঈদবস্ত্র বিতরণ করা হ‌য়ে‌ছে। অপরা‌জেয় বাংলা‌দে‌শ কার্যাল‌য়ে আজ (১৯ মার্চ) দুপু‌রে আয়ো‌জিত অনুষ্ঠা‌নে এ জে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সমাজকর্মী ম. মাহমুদুর রহমান শাওনের সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

 

মানবাধিকারকর্মী ও লেখক জাহিদ তানছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাধারণ সম্পাদক সবুর শুভ ও বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি মহাসচিব নাজিম উদ্দীন চৌধুরী এ‌্যানেল।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এ জে ফাউন্ডেশনের পরিচালক ইফতেখার উদ্দিন জাবেদ, শহিদুল ইসলাম রিয়াদ, অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রামের ইনচার্জ জিনাত আরা, মোহাম্মদ রিয়াদ, মো. তসলিম উদ্দিনসহ আরও অনেকে।

 

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, সমাজ উন্নয়ন, মানবকল্যাণমূলক কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার উপর বিকল্প নাই।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট