চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

চকবাজারে ফাঁকা বাসায় চুরি, থানায় অভিযোগ

চকবাজারে ফাঁকা বাসায় চুরি, থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

১৮ মার্চ, ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরায় একটি আবাসিক ভবনের চার তলার দুটি ফাঁকা বাসায় চুরির ঘটনা ঘটেছে।  এই ঘটনায় দুই পরিবারের প্রায় ১০ লাখ ৭৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে চকবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ভবন মালিক মো. ওমর ফারুক হায়দার।

 

মঙ্গলবার রাতের দিকে এমডিসি কলেজ স্কয়ারের পাশের ‘আলমাস ভিলা’ নামে চারতলা ভবনে এই চুরির ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ১০টায় ভবন মালিক মো. ওমর ফারুক দরজা খোলা ও তালা ভাঙা অবস্থায় দেখে ভাড়াটিয়াদের ফোন করেন। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে তিনি নিজে আজ রাত ১১টার দিকে চকবাজার থানায় অভিযোগ দায়ের করেন।

 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে আমাদের টিম কাজ করছে। আশা করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট