চট্টগ্রাম শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

পিজা‘র ইফতার মাহফিলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

পিজা‘র ইফতার মাহফিলে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মার্চ) নগরীর দুই নম্বর গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইমরান বিন ছবুর এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাপস বড়ুয়া।

 

পিসিআইইউ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম জুলহাজ নীলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহফুজুর রহমান।

 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার রেনু, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার শীল, লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদ, বিজিসি ট্রাস্ট সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ইয়াসীর সিলমী, বিজিসি ট্রাস্ট সাংবাদিক ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী প্রক্টর সরওয়ার কামাল।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ এবং পিসিআইইউ সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী পার্থ প্রতিম নন্দী, হাসিবুল আলম, আবু রায়হান তানিন, ফাহিম আল সামাদ, মো. মাহফুজুর রহমান, হামিদ উদ্দিন, মো. ইলিয়াছ উদ্দিন, খায়রুন্নেসা সুলতানা প্রমূখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, পিজার সহ-সভাপতি মিশু পাল, সাংগঠনিক সম্পাদক তোফায়েলুর রহমান, অর্থ সম্পাদক সাখাওয়াত আলম (রিমন), প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসাইন, কার্য নির্বাহী সদস্য শারমিন আক্তার, একরামুল হক শামীম, জোবায়ের উল্লাহ (সারজিল) প্রমূখ।

 

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট