চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমার থেকে আনা সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা পতেঙ্গায় উদ্ধার, গ্রেপ্তার ৫

মিয়ানমার থেকে আনা সাড়ে ৫ কোটি টাকার ইয়াবা পতেঙ্গায় উদ্ধার, গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৬ | ৪:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ১ লাখ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটের সামনে কর্ণফুলী নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার আলী জোহারের ছেলে মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আব্দুল মান্নান প্রকাশ বাচন মিয়ার ছেলে মো. আনিস (২৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ভাঙ্গারার মৃত কানু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪৫), একই উপজেলার করুশখুল এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলী (৪৭) ও লক্ষীপুর জেলার রামগতি থানার চর কলাকুপা এলাকার মাহে আলমের ছেলে মো. রুবেল (২৭)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গতকাল সমুদ্রপথে মিয়ানমার থেকে বাল্কহেড যোগে মাদক আসছে এমন তথ্যের ভিত্তিতে ওই বাল্কহেডের পিছু নেয় র‌্যাব। ওই বাল্কহেডের কিছু লোক পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নোঙর করে পালানোর সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই বাল্কহেডের দুইটি প্লাস্টিকের ড্রামে রাখা ১ লাখ ৮২ হাজার ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট