চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, ফিনলে সাউথ সিটির ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, ফিনলে সাউথ সিটির ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

১০ মার্চ, ২০২৬ | ৯:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশি পণ্য বিদেশি হিসেবে বিক্রি করা ও পণ্যের ভাউচার প্রদর্শন না করতে পারায় ফিনলে সাউথ সিটি শফিং মলের চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) নগরের বহদ্দারহাট এলাকার ফিনলে সাউথ সিটিতে এই  অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

 

তিনি জানান, অভিযানে দেখা যায়, বাংলাদেশি পণ্য পাকিস্তানের আগানূর ও সাদাবাহার ব্র্যান্ডের নামে বিক্রি করা হচ্ছিল। এসব পণ্যের ভাউচার প্রদর্শন করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। খোলা বাজার থেকে লুঙ্গি কিনে এনে তা খাদিঘর ব্র্যান্ডের পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছিল। আবার ‘মেড ইন ইউএই’ লেখা বোরকার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাতে তৈরি হওয়ার কোনো নথি দেখাতে পারেনি, তবুও তা ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল।এসব অপরাধে ফর ইউ আবাইয়াকে (for you ABAYA) ১৫ হাজার টাকা, গজলকে (Guzal) ৩০ হাজার টাকা, ইরানি বোরকা হাউজকে ১৫ হাজার টাকা, লোকাল মার্কেট থেকে ক্রয়কৃত পোশাক নিজেদের উৎপাদিত বলে বিক্রয় করায় খাদি ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট