চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ মার্চ, ২০২৬

সর্বশেষ:

খাবারে মেয়াদোত্তীর্ণ রং, চট্টগ্রামের হোম রেসিপি ফুড গুনল ৩ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ, ২০২৬ | ৮:৩৮ অপরাহ্ণ

খাবারে মেয়াদোত্তীর্ণ রঙের ব্যবহারসহ নানা অভিযোগে চট্টগ্রাম নগরীর গরীবুল্লাহ শাহ হাউজিংয়ে হোম রেসিপি এন্ড সুইটসকে তিনলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

তিনি জানান, অভিযানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ফ্লেবার ও রঙের ব্যবহার, কর্মীদের স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ নানা অপরাধে হোম রেসিপি এন্ড সুইটসকে জরিমানা করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সিএমপির একটি টিম সহযোগিতা করে।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট